মাহথির মোহাম্মদকে সম্মানসূচক ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদকে সম্মানসূচক ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগামী বছরের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ নিশ্চিত করেছেন।গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। মাহথির মোহাম্মদকে ডিগ্রি দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীকে অবহিত করা হলে তিনি সন্তোষ প্রকাশ করেন বলে জানান উপাচার্য। সূত্র জানায়, সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের লাইন সংস্কার, কমিউটার ট্রেন চালু, উন্নত সুবিধাসংবলিত বগি বৃদ্ধি, ছাত্র-শিক্ষক কেন্দ্র চালু, অক্সিজেন-হাটহাজারী সড়কের প্রশস্তকরণ অতি দ্রুত সম্পন্ন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন নির্মাণে অর্থ ছাড় করার বিষয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অবহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।’বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমান সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবদুল মান্নান এবং বাংলা বিভাগের শিক্ষক ও সিন্ডিকেট সদস্য সৌরেন বিশ্বাস।