মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিতে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজ আনাম
মাহফুজ আনাম

১ / ১১-এর সময় শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশের অভিযোগ এনে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিতে আদালতে আবেদন করেছেন ঢাকার সরকারি এক কৌঁসুলি। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে এ আবেদন করা হয়। আবেদনকারী মোস্তাফিজুর রহমান ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর সহকারী সরকারি কৌঁসুলি।
আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করে বিষয়টি আদেশের জন্য রেখেছেন।
মামলার আরজিতে বলা হয়, ১ / ১১-এর সময় আওয়ামী লীগের রাজনীতিকে নেতৃত্ব-শূন্য করার হীন প্রচেষ্টায় একটি এজেন্সির প্রেসক্রিপশন বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য মাহফুজ আনাম তাঁর সম্পাদিত পত্রিকা দ্য ডেইলি স্টারে মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করেন; যা প্রত্যক্ষ রাষ্ট্রদ্রোহিতার শামিল। আবেদনে আরও বলা হয়, আসামি এরূপ হলুদ সাংবাদিকতা করে মিথ্যা, বানোয়াট ও বিকৃত তথ্য প্রকাশ করে স্বাধীন বাংলাদেশের রাজনীতিকে অস্থির করেছেন।