প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঞ্চ দুর্ঘটনায় মা-বাবা হারানো শিশু মাহফুজা আক্তার মীমের (১১) হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে৷ অপরটিও নষ্ট হওয়ার পথে৷ তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের দুর্গাপুর গ্রামে৷ সে ঢাকা হলি লাইফ কিন্ডার গার্টেনের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী৷ তার লালন-পালনের দায়িত্বে থাকা মামা পোশাক কারখানার একজন সাধারণ কর্মচারী৷ জাতীয় হৃদ্রোগ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত মীমের দেহে একটি ভাল্ব প্রতিস্থাপন করা প্রয়োজন৷ এ জন্য দরকার প্রায় আড়াই লাখ টাকা৷ কিন্তু এই চিকিৎসা ব্যয় মেটানো তার দরিদ্র মামার পক্ষে সম্ভব নয়৷ তাই ভাগনিকে বাঁচাতে সবার আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি৷ সাহায্য পাঠানোর ঠিকানা: এম এম আহসান কমল, হিসাব নম্বর-৪৯১৩১, ইসলামী ব্যাংক, মৌচাক শাখা, ঢাকা৷ বিজ্ঞপ্তি৷