মাহফুজাকে মানবাধিকার কমিশনের সদস্য করাতে আইনমন্ত্রীর ভূমিকা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে যোগ্যতার ভিত্তিতে অধ্যাপক মাহফুজা খানমকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে গতকাল বুধবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আইন মন্ত্রণালয় বলছে, আইন অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে গঠিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা নিয়োগ পেয়েছেন। আইনমন্ত্রী শফিক আহমেদ বাছাই কমিটির সদস্য হলেও সদস্য নিয়োগের বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত। কাজেই সদস্য নিয়োগের ক্ষেত্রে আইনমন্ত্রীর কোনো ভূমিকা নেই। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ সম্পর্কে যে প্রশ্ন তোলা হয়েছে, তা অসত্য ও ভিত্তিহীন।