মাহফুজুর রহমানের লেখায় বাঙালির বিস্মৃতিপরায়ণতা নানা বিচ্যুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঙালি বিস্মৃতিপরায়ণ জাতি বলে অতীত ভুলে গিয়ে বারবার আদর্শবিচ্যুত হয়। কখনো দেশের প্রতিষ্ঠাকালীন মূলনীতি থেকে সরে যায়, কখনো বা আশ্রয় নেয় বর্বরতার।গতকাল জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও কলাম লেখক মাহফুজুর রহমানের একগুচ্ছ প্রবন্ধের সংকলন দ্য অ্যামনেসিয়াকস অ্যান্ড আদার এসেইজ অ্যান্ড মিসেলানিস-এর মোড়ক উন্মোচনে আলোচনায় অংশ নিয়ে অতিথিরা বলেন এ কথা।বাঙালি জাতির বিস্মৃতিপরায়ণতার উদাহরণ দিতে গিয়ে লেখক তুলে ধরেছেন ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ঐতিহাসিক আমগাছটির দুরবস্থার কথা। নাগরিক অধিকারের বিষয়টি উঠে এসেছে রাজপথে নারীর ওপর পুলিশি নিপীড়নের বর্ণনায়। তবে মাহফুজুর রহমান একাধারে হতাশ এবং ক্রুদ্ধ হলেও আশা ছাড়েননি।