মাহবুব দম্পতি সিএমএইচে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান এবং তাঁর স্ত্রী নাগিনা মাহবুবকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকেলে হেলিকপ্টারে করে তাঁদের দিনাজপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা ঢাকায় পৌঁছান। পরে তাঁদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
গত শনিবার ঠাকুরগাঁওয়ে মাহবুবুর রহমানের শ্বশুরবাড়ি থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের দশমাইল মোড়ে মাহবুব দম্পতিকে বহনকারী গাড়ির সঙ্গে একটি নছিমনের সংঘর্ষে তাঁরা আহত হন।