প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি পদে ক্যাপ্টেন মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ক্যাপ্টেন সাজ্জাদুল হক নির্বাচিত হয়েছেন।
বাপার ২০১৬-১৭ সালের নির্বাহী কর্মকর্তা নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বাকিদের মধ্যে ক্যাপ্টেন সোয়েব চৌধুরী সহসভাপতি, ক্যাপ্টেন সৈয়দ নাজমুল হাসান যুগ্ম সম্পাদক (প্রশাসন), ফার্স্ট অফিসার শারহান আলী যুগ্ম সম্পাদক (অপারেশন), ফার্স্ট অফিসার মুনতাসির রহমান কোষাধ্যক্ষ এবং কার্যনির্বাহী সদস্য পদে ক্যাপ্টেন আমিনুল ইসলাম, ক্যাপ্টেন জয়নাল মিয়া ও ফার্স্ট অফিসার সাদাদ জামিল নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।