মাহবুব হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুর রহমান ওরফে রানা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কামরুল ইসলাম ও সাদ্দাম। গতকাল রোববার রাতে মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার কৃষ্ণপদ রায়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবে পুলিশ।
গত ২৩ জানুয়ারি মগবাজারে মাহবুব খুন হন।