মাহবুব হোসেন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব হোসেন
মাহবুব হোসেন

কৃষি অর্থনীতিবিদ মাহবুব হোসেন (৭১) মারা গেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ​ইয়র্কের একটি হাসপাতালে মারা যান তিনি।
ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। চিকিৎ​সার জন্য মাহবুব হোসেন সেখানকার ক্লিভল্যান্ড হাসপাতালে ভর্তি হন।
মাহবুব হোসেন বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানে কাজ করেছেন। আন্তর্জাতিক ধান গবেষণা ই​নস্টিটিউটে কাজ করেছেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ ইনস্টি​টিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন মাহবুব হোসেন। সর্বশেষ তিনি ব্র্যাকের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।