মাহবুব হোসেনের মরদেহ আসছে কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি অর্থনীতি গবেষণার পথিকৃৎ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ মাহবুব হোসেনের মরদেহ কাল শুক্রবার দেশে আনা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে তাঁর মরদেহ কাল সকাল সোয়া ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সেখান থেকে মরদেহ গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে।
মাহবুব হোসেনের পারিবারিক সূত্র জানায়, কাল জুমার নামাজের পর আজাদ মসজিদ প্রাঙ্গণে মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।
৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্লেভেল্যান্ড ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব হোসেন। প্রায় এক মাস আগে রিডো বাইপাস সার্জারি ও ভালব পরিবর্তনের জন্য তিনি সেখানে ভর্তি করা হয়েছিলেন।