মাহবুব হোসেনের বিরুদ্ধে দলীয় কাজে সমিতির কার্যালয় ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সমিতির কার্যালয়কে দলীয় কাজে ব্যবহার করছেন।সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার এ অভিযোগ করা হয়। বিবৃতিতে দলীয় কাজে সমিতির কার্যালয়কে ব্যবহার করা থেকে বিরত থাকতে খন্দকার মাহবুব হোসেনের প্রতি আহ্বান জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ‘ক্যান্টনমেন্টের একটি বাড়িকে কেন্দ্র করে বিরোধীদলীয় নেত্রী হাইকোর্টে যে রিট দায়ের করেন, তাতে খন্দকার মাহবুব হোসেন আবেদনকারীর আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। আদালতের রায়ে রিটটি খারিজ হয়ে গেলে তিনি বিষয়টি এখন আদালতের বাইরে এনে নিষ্পত্তি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। ফলে তিনি আইনজীবী সমিতির সভাপতি পদের মর্যাদা ও ভাবমূর্তিকে চরমভাবে বিতর্কিত করে তুলেছেন।’