মাহবুবউদ্দিন চৌধুরী ইউনেসকো ক্লাবের সহসভাপতি হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এশিয়া প্যাসিফিক ইউনেসকো ক্লাবের সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ইউনেসকো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরী। কাজাখস্তানের আলমাতি শহরে সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব ইউনেসকো ক্লাবস অ্যান্ড অ্যাসোসিয়েশনের ২৩তম নির্বাহী বোর্ড সভায় তাঁকে এই পদে নির্বাচিত করা হয়। তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশে ইউনেসকো আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। বিজ্ঞপ্তি।