মাহবুবকে আটকের প্রতিবাদে বরগুনায় কাল বিএনপির হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে আটকের প্রতিবাদে আগামীকাল বুধবার তাঁর নিজ জেলা বরগুনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

আজ মঙ্গলবার বিকেলে বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা এ ঘোষণা দেন। মাহবুবুল আলম ফারুক মোল্লা ‘প্রথম আলো’কে বলেন, অবিলম্বে খন্দকার মাহবুব হোসেনকে মুক্তি দেওয়া না হলে পরবর্তী সময় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। দুপুরে বক্তব্য দিয়ে বের হওয়ার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাঁকে আটক করা হয়। ওই বক্তব্যে ৫ জানুয়ারির নির্বাচনের ও সরকারের কড়া সমালোচনা করেন তিনি।