প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামের স্কুলছাত্র মাহবুবুর রহমান। ২০০১ সাল থেকে সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। বাবা স্কুলশিক্ষক আবদুর রহিম ছেলের চিকিৎসায় প্রায় সর্বস্ব ব্যয় করেছেন। তার পরও সুস্থ হয়ে ওঠেনি মাহবুবুর। সম্প্রতি তার লিভার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা মাহবুবুরের লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। তার চিকিৎসার জন্য ৩৫ থেকে ৪০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা; কিন্তু তার বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই প্রিয় সন্তানকে বাঁচাতে তিনি সমাজের হূদয়বান ব্যক্তিদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুর রহিম, হিসাব নম্বর-১৮৪৫৬/১, ইসলামী ব্যাংক, ফেনী শাখা, ফেনী। বিজ্ঞপ্তি।