মাহবুবুল আলমকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমকে সংবর্ধনা দিয়েছেন ব্যবসায়ীরা। মাহবুবুল আলম বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সহসভাপতি নির্বাচিত হওয়ায় গতকাল শনিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামের ভাবমূর্তি দেশে-বিদেশে তুলে ধরতে সব সময় সচেষ্ট থাকবেন তিনি। একই সঙ্গে ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এম এ লতিফ, সাংসদ দিদারুল আলম, সংবর্ধনা প্রস্তুতি কমিটির সভাপতি চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ।