মাহবুবুল হকের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট রাজনীতিবিদ, পার্লামেন্টারিয়ান, শ্রমিকনেতা ও অধুনালুপ্ত দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মাহবুবুল হকের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসা। অতিথি বক্তা হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। আলোচনা করবেন বিচারপতি কাজী এবাদুল হক, আতাউস সামাদ, কামাল লোহানী, রিয়াজউদ্দিন আহম্মদ ও ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।