মাহমুদ আব্বাস ঢাকায় আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক সংক্ষিপ্ত সফরে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা তিনটায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন। খবর ইউএনবির।