মাহমুদ উল্লাহ পাচ্ছেন কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমি পরিচালিত ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১৪’ পেয়েছেন শিশুসাহিত্যিক মাহমুদ উল্লাহ। শিশুসাহিত্যে অবদানের জন্য তাঁকে এক লাখ টাকা মূল্যমানের এই পুরস্কার দেওয়া হচ্ছে।

আজ রোববার বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল নয়টায় বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের তহবিলের জন্য প্রয়োজনীয় অর্থ দিয়েছিলেন প্রয়াত শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।