মাহমুদুর ও মান্নার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারে বন্দী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে দেখা করেছেন তাঁদের স্বজনেরা। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ গতকাল শুক্রবার সকালে এ সাক্ষাৎ হয়।
কাশিমপুর কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ বলেন, সকাল ১০টার দিকে মাহমুদুর রহমানের সঙ্গে তাঁর স্ত্রী ফিরোজা মাহমুদ এবং বেলা ১১টার দিকে মান্নার সঙ্গে তাঁর স্ত্রী মেহের নিগার ও ভাই দিদার আহমেদ দেখা করেন।
জেলার মো. নাশির আহমেদ আরও বলেন, ওই দুই বন্দীর সঙ্গে স্বজনেরা কারাগারে আধা ঘণ্টার মতো সময় কাটান।