মাহমুদুর রহমান, তাঁর স্ত্রী ও সাঈদীর ব্যাংক হিসাব তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও তাঁর স্ত্রী ফিরোজা মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সেন্ট্রাল ইনটেলিজেন্স সেল (সিআইসি) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গতকাল সোমবার এ-সম্পর্কিত চিঠি আসে। এতে বলা হয়েছে, সুষ্ঠু অভ্যন্তরীণ নিরীক্ষার স্বার্থে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে এনবিআর এসব ব্যাংক হিসাবের বিবরণী চেয়েছে।চিঠিতে উল্লিখিত ব্যক্তিদের নামে যেকোনো ধরনের বা মেয়াদের সক্রিয় বা সুপ্ত কিংবা বন্ধ—যাবতীয় ব্যাংক হিসাবসহ সঞ্চয়পত্র, ভল্ট, লকার, ক্রেডিট কার্ড, এফডিআর ও অন্যান্য সঞ্চয় থাকলে তার হিসাব চালুর দিন থেকে সর্বশেষ তথ্য পাঠাতে বলা হয়েছে। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে এসব তথ্য এনবিআরের সিআইসিতে পাঠাতে হবে।