মাহমুদুর রহমান আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আবার রিমান্ডে নিয়েছে পুলিশ।

গত ফেব্রুয়ারি মাসে পুলিশের করা একটি মামলায় আগে মঞ্জুর হওয়া তিন দিনের রিমান্ডে গতকাল শনিবার কাশিমপুর কারাগার থেকে মাহমুদুর রহমানকে রমনা থানায় আনা হয়।

রমনা থানার ওই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশফাক রাজীব হাসান প্রথম আলোকে বলেন, গত ২২ ফেব্রুয়ারি হেফাজতে ইসলামের কর্মীরা শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় ৩৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে। মাহমুদুর রহমান ওই মামলার ২৮ নম্বর আসামি।