মাহমুদুর রহমান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে।৮ জুন উত্তরা ষড়যন্ত্রের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিমানবন্দর থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর চার দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকাল পুলিশ রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করলে আদালত মাহমুদুর রহমানের স্বাস্থ্য পরীক্ষা এবং সুস্থতা সাপেক্ষে তাঁকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এ ছাড়া গতকাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চার দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানালে মহানগর হাকিম ইসমাইল হোসেন কারাগারে পাঠানোর আদেশ দেন।আইনজীবীরা আদালতকে বলেন, মাহমুদুর রহমানকে পৃথক তিনটি মামলায় টানা আট দিন রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। তাঁকে খেতে দেওয়া হয়নি, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আসামিকে রিমান্ডে নেওয়ার আগে তাঁর স্বাস্থ্য পরীক্ষার যে বিধান আছে, তা মানা হচ্ছে না।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আইনের বিধান অনুসারে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতিটি মামলায় রিমান্ডে নেওয়ার আগে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আসামি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা আছে। উত্তরা ষড়যন্ত্রের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় আগেই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তাই রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজন। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত মাহমুদুর রহমানের স্বাস্থ্য পরীক্ষা করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। আইনজীবীরা মাহমুদুর রহমানের সঙ্গে আইনগত বিষয়ে আলোচনা এবং খাবার ও কাপড়চোপড় দেওয়ার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।মাহমুদুর রহমান আদালতকক্ষে বসে আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিয়া ও নাসির উদ্দিনসহ কয়েকজনের সঙ্গে আলোচনা করেন।