মাহমুদুর রহমান মুক্তি পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গতকাল বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি পেয়েছেন। তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারাধ্যক্ষ নাশির আহমেদ।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমানের জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তা যাচাই করে দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়।মুক্তির পর একটি গাড়িতে চড়ে বেরিয়ে যান মাহমুদুর রহমান। যাওয়ার সময় কারাগারের প্রধান ফটকে নেতা-কর্মীদের সঙ্গে দেখা করলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।