মাহমুদুর রহমানকে কানাডার তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার কোম্পানি নাইকো রিসোর্সের কাছ থেকে ঘুষ গ্রহণের মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে কানাডার তদন্ত সংস্থা। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মহানগর হাকিম রেজাউল করিমের উপস্থিতিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় মাহমুদুর রহমানের আইনজীবীও উপস্থিত ছিলেন।
গতকাল মাহমুদুর রহমানকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তাঁকে কানাডিয়ান তদন্ত সংস্থার ছয় সদস্যের প্রতিনিধিদল এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।
তবে জিজ্ঞাসাবাদের বিষয়ে তদন্ত সংস্থা ও মাহমুদুর রহমানের আইনজীবী কিছু বলতে রাজি হননি।