মাহমুদুর রহমানকে চিকিৎসার জন্য মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বিশেষায়িত হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার জন্য অবিলম্বে মুক্তি ও পত্রিকাটির প্রেস খুলে দেওয়ার দাবি জানিয়েছে আমার দেশ পত্রিকা কর্তৃপক্ষ।
জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহমুদুর রহমানের আইনজীবীদের সমন্বয়কারী তাজুল ইসলাম বলেন, ‘কারাবন্দী মাহমুদুর রহমান গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও চিকিৎসাসুবিধা থেকে তাঁকে বঞ্চিত করা হচ্ছে। আমরা মনে করি, সরকার এভাবে বিনা চিকিৎসায় রেখে তিলে তিলে নির্যাতন করে তাঁকে হত্যা করতে চায়।’