মাহমুদুর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগ থানার একটি বিস্ফোরক দ্রব্যে মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। পাঁচ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে হবে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।
মাহমুদুর রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ২০১৩ সালের জানুয়ারি মাসে শাহবাগ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এ মামলা করে পুলিশ। এ মামলায় মাহমুদুর রহমানের নাম ছিল না। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।