মাহমুদুর রহমানের অসুস্থতায় উদ্বেগ জামায়াতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।বিবৃতিতে দাবি করা হয়, রিমান্ডে মানসিক নির্যাতন চালানোর কারণেই মাহমুদুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন। সরকার জনগণের আন্দোলন কঠোরভাবে দমন করে গদি রক্ষার জন্যই মাহমুদুর রহমানকে আটক করে তাঁর ওপর নির্যাতন চালাচ্ছে। তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার।বিবৃতিতে অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি ও সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।