মাহমুদুর রহমানের গাড়িতে হামলার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গাড়িতে গতকাল বৃহস্পতিবার রাতে হামলা হয়েছে বলে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আমার দেশ-এর মহাব্যবস্থাপক আহমেদ হোসেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।পুলিশ সূত্র জানায়, মাহমুদুর রহমান কারওয়ান বাজারের আমার দেশ কার্যালয় থেকে গুলশানে তাঁর বাসায় ফিরছিলেন। রাত পৌনে আটটার দিকে তাঁর পাজেরো গাড়িটি তেজগাঁও সাত রাস্তার মোড়ে ভূমি জরিপ অধিদপ্তরের কাছে পৌঁছালে পেছন থেকে কে বা কারা মাঝারি আকারের একটি হাতুড়ি ছুড়ে মারে। এতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। গাড়ির চালক ঘটনাস্থলের কাছে পুলিশের নিরাপত্তা চৌকিতে গিয়ে গাড়ি থামান। এ সময় মাহমুদুর রহমান তাঁর গাড়িতে হামলার কথা পুলিশকে জানান।