প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির আগামী ৯ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেছেন।
এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ। তবে মাহমুদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১০ সালের ২ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকায় পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে এ মামলা করা হয়। ওই বছরের ৩১ ডিসেম্বর কোতোয়ালি থানার উপপরিদর্শক পরিতোষ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, তাঁর সহযোগী জুলফিকার আলী, শহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।