মাহমুদুরকে দেওয়া দুদকের নোটিশের কার্যকরতা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সম্পদ বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের কার্যকরতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ওই নোটিশের কার্যক্রমের ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে দুদকের প্রতি রুল জারি করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।