প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত সংবিধান বিশেষজ্ঞ সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চেয়ার’ চালু করার প্রস্তাব উঠেছে তাঁর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে।
বিশিষ্ট এই আইনজ্ঞের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর এশিয়াটিক সোসাইটিতে আয়োজিত ‘মাহমুদুল ইসলাম স্মারক বক্তৃতা-২০১৭’ অনুষ্ঠানে এই প্রস্তাব করেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আব্দুল মতিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে চেষ্টা করা হবে বলে জানালেন ‘মাহমুদুল ইসলাম স্মারক বক্তৃতামালা আয়োজন কমিটির’ সভাপতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বক্তৃতায় বিচারপতি আব্দুল মতিন মাহমুদুল ইসলামের শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সংবিধান ও আইনের প্রতি মাহমুদুল ইসলাম কতটা নিবেদিত ও জানাশোনা ছিলেন, তার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।