মাহমুদুল হক যমুনা ব্যাংকের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মাহমুদুল হক গত ২৯ এপ্রিলের ১৯৯তম বোর্ডসভায় সর্বসম্মতিক্রমে যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি লাভ করেন তিনি। দেশের আমদানি-রপ্তানি, রিয়েল এস্টেট, বিদ্যুৎ উৎপাদন ও টেক্সটাইল সেক্টরের উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রেখে চলেছেন। তিনি প্রিসিশান এনার্জি লিমিটেডের চেয়ারম্যান এবং আনলিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও একমাত্র স্বত্বাধিকারী। বিজ্ঞপ্তি।