প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ডিলিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৭৮তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, ‘আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে মাহাথির মোহাম্মদকে বিশেষ সমাবর্তনের মাধ্যমে সম্মানসূচক এ ডিগ্রি দেওয়া হবে।’প্রশাসন সূত্র জানায়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য জিল্লুর রহমান বিশেষ সমাবর্তনে উপস্থিত থাকবেন। বিশেষ সমাবর্তনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।