মাহি বি চৌধুরীর সম্পদের হিসাব চাইল দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীর সঙ্গে মাহী বি চৌধুরী
ছবি: ফেসবুক

সংসদ সদস্য মাহি বি চৌধুরী এবং তাঁর স্ত্রী আশফা হকের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দুজনকে নির্ধারিত ছকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মেদ গত সপ্তাহে গুলশানের বারিধারার মাহি বি চৌধুরীর বাড়ির ঠিকানায় পৃথক নোটিশ দুটি পাঠান। মাহি বি চৌধুরী এবং তাঁর স্ত্রী আশফা হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যা নিয়ে অনুসন্ধান করছে দুদক।

গত বছরের ২৫ আগস্ট দুদক মাহি বি চৌধুরীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল। তখন তিনি সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, তাঁদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুযোগ নেই। দেশের বাইরে যদি কোনো আয়-ব্যয় থাকে, তা বৈধভাবেই হয়েছে।

জানা গেছে, নোটিশে মাহি বি চৌধুরী ও আশফা হককে নিজের এবং তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে, বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়।

সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। তাঁর স্ত্রী আশফা হক একসময় টেলিভিশনের উপস্থাপক ছিলেন।

গত বছরের ২৫ আগস্ট দুদক মাহি বি চৌধুরীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল। তখন তিনি সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, তাঁদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুযোগ নেই। দেশের বাইরে যদি কোনো আয়-ব্যয় থাকে, তা বৈধভাবেই হয়েছে।