মাহিতুল ইসলাম আইসিইউতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এ এফ এম মাহিতুল ইসলামের শারীরিক পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ জুলাই থেকে মাহিতুল ইসলাম আইসিইউতে আছেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ইতিমধ্যে তাঁর চিকিৎসায় ৯ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।