মাহিন্দ্রা টু হুইলারের শোরুমের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহিন্দ্রা টু হুইলারের প্রথম শোরুম দেশে উদ্বোধন করা হয়েছে। গত রোববার রাজধানীর ১ নম্বর নিউ ইস্কাটন রোডের রাজ্জাক প্লাজায় আনুষ্ঠানিকভাবে শোরুমটি উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আফতাব অটোমোবাইলস লিমিটেড এবং নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন আফতাব অটোমোবাইলস লিমিটেডের অপারেটিভ পরিচালক অমিত ভট্টাচার্য এবং মার্কেটিং ম্যানেজার মনির। নাভানা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলস লিমিটেড বাংলাদেশে মাহিন্দ্রার মোটরসাইকেল এবং স্কুটার বিপণন ও বাজারজাত করছে। বিজ্ঞপ্তি।