মাহিমাকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরের শিশু মাহিমা আক্তার হৃদ্রোগে আক্রান্ত। বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটি হৃদ্যন্ত্রে ছিদ্র এবং ফুসফুসে পর্দার সমস্যা নিয়ে জন্মায়। সে ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর মহল্লার বাসিন্দা ভূমিহীন দিনমজুর মো. নজরুল ইসলামের মেয়ে। শিশুটিকে বাঁচাতে দ্রুত হার্টের অস্ত্রোপচারসহ অন্যান্য চিকিৎসা প্রয়োজন। এ জন্য প্রয়োজন আট লাখ টাকা। মাহিমার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা: জনতা ব্যাংক লি. স্টেশন রোড শাখা, ফরিদপুর; নজরুল ইসলাম সঞ্চয়ী হিসাব নম্বর ০১০০০৭৩৮১৪০৬০। মোবাইল নম্বর ০১৭৩৪৩৯৪৮৮৪ (বিকাশ, নিজস্ব), ০১৯৫৫৬১৭২৫৪।