প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ মাসের শিশু মাহির আবরার। যে বয়সে চঞ্চলতা ও আর ছোটাছুটিতে মা-বাবাকে সদা ব্যস্ত রাখার কথা, সেই বয়সে মৃত্যুপথযাত্রী। সে মস্তিষ্কের দুরারোগ্য রোগে ভুগছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে বাঁচাতে হলে বিদেশে চিকিৎসা করাতে হবে। এ জন্য প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। মাহিরের বাবা মো. সাইদুর রহমান সীমিত আয়ের মানুষ। তাঁর পক্ষে চিকিৎসার এই খরচ বহন করা সম্ভব নয়। তাই সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তশালী ও হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাইদুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪০১৭৭৪৫, সোনালী ব্যাংক, টঙ্গী মিলগেট শাখা, গাজীপুর।