মাহির বন্ধুর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়িকা মাহিয়া মাহির অনাপত্তিতে আদালত থেকে জামিন পেয়েছেন তাঁর বন্ধু শাহরিয়ার ইসলাম ওরফে শাওন। আজ বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এই জামিন আদেশ দেন। 

সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন প্রথম আলোকে বলেন, মামলার দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তিনি জানান, মামলার বাদী আদালতে বলেছেন, ‘আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই।’ আসামির জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এক লাখ টাকা মুচলেকায় আদালত আসামির জামিন দিয়েছেন।
গত ২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে মাহিয়া মাহি মামলাটি করেন। পরে পুলিশ মাহির বন্ধু শাহরিয়ার ইসলামকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: