মাহির মামলায় শাওনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে চিত্রনায়িকা শারমীন আক্তার ওরফে মাহিয়া মাহির করা মামলায় শাহরিয়ার ইসলাম ওরফে শাওনকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সামছুল আলম তাঁর জামিন মঞ্জুর করেন। আসামি শাহরিয়ারের আইনজীবী বেলাল হোসেন শুনানিতে বলেন, মামলার অভিযোগকারীর সঙ্গে শাহরিয়ার ইসলামের বিয়ে হয়েছিল এক বছর আগে। ওই বিয়ের কাবিননামা আদালতে দাখিল করা হয়েছে। কিন্তু অভিযোগকারী সেই তথ্য গোপন করে বিয়ে করেছেন। গত ২৭ মে উত্তরা পশ্চিম থানায় হাজির হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে শাহরিয়ার ইসলামের বিরুদ্ধে এ মামলাটি করেন মাহিয়া মাহি।