মাহিরকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের ফুটফুটে শিশু মাহির আবিদ। জন্মের পর থেকে জটিল হূদেরাগে আক্রান্ত সে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার টিওরপাড়া গ্রামের ছোট চাকরিজীবী বাবা সোহরাব হোসেন তাকে ভারতের ব্যাঙ্গালুরু নিয়ে যান। সেখানে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। জটিল হূদেরাগ হওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসক আবারও তার ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। এ জন্য ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন। কিন্তু সোহরাবের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। মাহির এখন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক কর্নেল নুরুন্নাহার ফাতেমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। সোহরাব তাঁর প্রিয় সন্তানকে বাঁচাতে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সোহরাব হোসেন, হিসাব নম্বর: ১১৪.১০১.১৪১০৯৪, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।