মাহী বি চৌধুরী গুরুতর আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত সোমবার রাতে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। খবর ইউএনবির।
দলীয় সূত্র গতকাল জানায়, জালান পুদু এলাকার তুং শিন হাসপাতালে মাহী বি চৌধুরীর চিকিৎসা চলছে।
বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেসসচিব জাহাঙ্গীর আলম বলেন, মাহী বি চৌধুরী গাড়ি থেকে নামার সময় পা পিছলে নিচে পড়ে যান। এতে তাঁর ডান পা ভেঙে যায়।