মাহ্ফুজ আনাম আইপিআইয়ের নির্বাহী সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত আইপিআইয়ের ৬৬তম সাধারণ পরিষদে তিনি সদস্য নির্বাচিত হন। আইপিআইয়ের নির্বাহী পরিষদের অন্য নতুন সদস্য ভারতের মালালা মনোরমার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক রিয়াদ ম্যাথিউ।
আইপিআইয়ের সদস্যরা ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন মতপ্রকাশের ও গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি বৈশ্বিকভাবে মানবাধিকার রক্ষায় নিজেদের ভূমিকা পালন করে। সদস্যরা মেক্সিকোর গণমাধ্যমের স্বাধীনতার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। ২০১৭ সালে দেশটিতে সাতজন সাংবাদিক খুন হন। নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর সভায় মাহ্ফুজ আনাম বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা ও নীতিমান সাংবাদিকদের আদর্শ একটি বিখ্যাত বৈশ্বিক প্রতিষ্ঠানের অংশ হতে পেরে সম্মান বোধ করছি। আমার সময়কালে পূর্ণ আত্মনিয়োগ করে কাজ করব বলে আশা রাখি।’ ডেইলি স্টার সম্পাদক এই পদে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি