মাহ্ফুজ আনামের ওপর হয়রানি বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের ওপর হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং জাতীয় গণতান্ত্রিক দল। মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে দল দুটি। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বাসদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাহ্ফুজ আনামকে কেন্দ্র করে বাঁধভাঙা প্লাবনের মতো মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলার স্রোত যেভাবে অব্যাহত রয়েছে, তা শাসক দলের অসুস্থ মানসিকতার উৎকট প্রকাশ।’