মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টার দিকে বগুড়া প্রেসক্লাবের সামনে স্টেশন সড়কে অনুষ্ঠিত ওই মানববন্ধনে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দেশজুড়ে চলমান ‘মামলা উৎসব’-এ উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়ের করা এসব মানহানির মামলা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে।
মানববন্ধনে ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি মামুন-উর-রশীদ, বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি আবদুর রহিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান প্রমুখ বক্তব্য দেন।