বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আগামী ২ থেকে ৪ মার্চ অনুষ্ঠিত হবে। আজ বুধবার সকালে অনুষদটির ডিন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিন অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, মাৎস্যবিজ্ঞান অনুষদ ১৯৬৭ সালে পথ চলা শুরু করে। গেল বছর অনুষদটির ৫০ বছর পূতি হয়েছে। আগামী মার্চে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করা হবে। তিন দিনের অনুষ্ঠানে মৎস্য র্যালি, মৎস্য গবেষণাভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম, মৎস্য-মেলা, পোস্টার প্রদর্শনী, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইতিমধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে পাস করা গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন শুধু হয়েছে। রেজিস্ট্রেশন শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। সাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন ও ডাচ্-বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। অনুষ্ঠান উদ্যাপনে সহযোগিতা করবে মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।