মাড়াই মৌসুম শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০১৫-১৬ অর্থবছরের আখমাড়াই মৌসুম শেষ হয়েছে। গত শুক্রবার রাত পৌনে আটটার দিকে আনুষ্ঠানিকভাবে এ মৌসুমের জন্য আখমাড়াই সমাপ্তি ঘোষণা করা হয়। আখমাড়াই মৌসুম গত বছরের ২০ নভেম্বর শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭৮ কার্যদিবস চলে। এর মধ্যে ৭৪ হাজার ৫ মেট্রিক টন আখমাড়াই করে প্রায় ৪ হাজার ৫০০ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। চলতি আখমাড়াই মৌসুমে ৯০ হাজার মেট্রিক টন আখমাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধার্য ছিল। ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু জানান, আখের সরবরাহ ঠিকমতো না হওয়ায় আখমাড়াইয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। ফরিদপুর অফিস|