মায়া হরিণ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি পুরুষ মায়া হরিণ গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের উদ্যান এলাকার গাড়ি ভাঙা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। হরিণটিকে সেখান থেকে শ্রীমঙ্গল নিয়ে এসে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘হরিণটির ডান পা ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। আঘাত বেশি লেগেছে। অবস্থা বেশি ভালো না। গতকাল রাতে পায়ে প্লাস্টার করা হয়েছিল। কিন্তু নড়াচড়ার কারণে প্লাস্টার খসে পড়েছে।