প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল হক সরকার। বিএনপি-সমর্থিত এই প্রার্থী জানিয়েছেন, কাল বুধবার প্রশাসনের আচরণ পর্যবেক্ষণের পর তিনি সিদ্ধান্ত নেবেন, নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা।
এটি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার এলাকা।
আজ মঙ্গলবার রাতে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নুরুল হক অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় নির্বাচনে হস্তক্ষেপ করছেন মায়া। মায়ার সমর্থক ও প্রশাসনের অত্যাচারে নির্বাচনী প্রচার চালাতে পারছেন না তিনি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। কাল প্রশাসনের আচরণে পরিবর্তন দেখে তিনি সিদ্ধান্ত নেবেন নির্বাচনে থাকবেন কিনা।
নুরুল হক বলেন, মায়া ঢাকায় বসে গণতন্ত্রের অনেক কথা বলেন। অথচ মতলবে এসে তিনি সন্ত্রাস করেন।