মায়েদের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মায়েদের আড্ডা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় মোহনপুর আলী আহম্মদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ আড্ডার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার শামসুন্নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ প্রমুখ। ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, উপজেলার দুটি ইউনিয়নের ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজারের বেশি শিক্ষার্থীর মায়েরা এতে অংশ নেন।